1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে হত্যাকাণ্ডের শিকার পরিবারের পাশে জেলা পরিষদের প্রশাসক | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

পীরগঞ্জে হত্যাকাণ্ডের শিকার পরিবারের পাশে জেলা পরিষদের প্রশাসক

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২৪ জন দেখেছেন

রংপুরের পীরগঞ্জে বড়ো আলমপুর ইউনিয়নের বড়ো উমরপুর গ্রামে বিএডিসির সেচঘরে বৈদ্যুতিক ট্রান্সফরমারের মালামাল চুরি করতে গিয়ে ওই সেচঘরে পাহারায় থাকা মফিজার রহমান নামের এক ব্যক্তিকে হাত পা বেঁধে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

সেচ মেশিনটির মালিক নিহত মফিজার রহমানের পিতা আমজাদ আলী। গত ৬ (বুধবার) মে রাতে ওই ঘটনা ঘটে। গত সোমবার (১১ মে) রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নিহত ওই কৃষকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম। এসময় তাঁর সাথে ছিলেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ নজমুল হক, উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন নবী চৌধুরী পলাশ, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন পৌর বিএনপির সভাপতি সাইফুল আজাদ মন্ডল, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আহ্বায়ক কামরুল হাসান সাগর প্রধান।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )