1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বদরগঞ্জে আরিফ হত্যা মামলার আসামি গ্রেপ্তার | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

বদরগঞ্জে আরিফ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৬ জন দেখেছেন

রংপুরের বদরগঞ্জে আলোচিত ভ্যানচালক আরিফুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি ও সদ্য বহিষ্কৃত ছাত্রদল নেতা গোপাল ব্যানার্জিকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও পুলিশ। মঙ্গলবার ভোরে নওগাঁ জেলার সীমান্তবর্তী একটি এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে বদরগঞ্জ থানায় হস্তান্তর করা হলে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গ্রেপ্তার হওয়া গোপাল ব্যানার্জি বদরগঞ্জ পৌর ছাত্রদলের সদস্যসচিব ছিলেন। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ গুরুতর অভিযোগ রয়েছে। আরিফুল হত্যা মামলায় এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ঘটনার মুলহোতা মাস্টারমাইন্ড মার্ডার ফিরোজকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।

বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি। গত ৫ মে বিকেলে বদরগঞ্জ পৌরশহরের বালুয়াভাটা আম্বিয়ার মোড় এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় ভ্যানচালক আরিফুল ইসলামকে (২৮)। তিনি পৌরসভার পাঠানপাড়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে। জীবিকার তাগিদে ভ্যান চালিয়ে সংসার চালাতেন তিনি। এদিকে হত্যাকাণ্ডের জেরে রাজনৈতিক অঙ্গনেও তোলপাড় সৃষ্টি হয়। সোমবার রংপুর জেলা ছাত্রদলের সভাপতি শরীফ নেওয়াজ জোহা ও সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান সুজন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে গোপাল ব্যানার্জি ও বদরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সম্রাটকে দল থেকে বহিষ্কার করা হয়। বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান সুজন বলেন, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কারও সঙ্গে ছাত্রদলের সম্পর্ক থাকতে পারে না।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় গত ৫ মে আরিফুল রেলঘুমটি সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। প্রতিপক্ষের লোক সন্দেহে কিশোরগ্যাংয়ের মুল হোতা ফিরোজ ও তার সন্ত্রাসী বাহিনী তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ সুত্র আরো জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক আধিপত্য ও কিশোর গ্যাংয়ের দ্বন্দ্ব চলছিল। গত বছরের ৫ এপ্রিল একটি হত্যা মামলার জেরে বিরোধ আরও তীব্র হয়। ঘটনার দিন গত ৫ মে রংপুর আদালত প্রাঙ্গণে ফিরোজ ও মমিনুল নামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর জেরে বদরগঞ্জে ফিরে প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে প্রতিপক্ষ।

পরে ভুলবশত প্রতিপক্ষের সদস্য ভেবে আরিফুল ইসলাম অপর পক্ষ মমিনুল গ্রুপের সদস্য । পরে রাস্তায় তাকে পেয়ে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় নিহতের বাবা রেজাউল ইসলাম বাদী হয়ে বদরগঞ্জ থানায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান জাহিদ সরকার বলেন, র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে গোপাল ব্যানার্জিকে নওগা থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামি ‘মার্ডার ফিরোজ’সহ অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে নিহত আরিফুল ইসলামের পরিবার জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। স্থানীয় সচেতন মহল কিশোর গ্যাং ও রাজনৈতিক সহিংসতা দমনে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা
নিহত আরিফুলের বাবা রেজাউল ইসলাম বলেন, অতি দুঃখজনক পুলিশ এখনও মার্ডার ফিরোজকে গ্রেপ্তার করতে পারেনি। র‌্যাবের হাতে আটক গোপালকে রিমান্ডে এনে জিজ্ঞাসা করলে অনেক তথ্য পাওয়া যাবে। তাদের আসল গডফাদার কে তাও জানা যাবে। আমি আরিফুল হত্যার সঙ্গে জড়িত প্রকৃত আসামীদের গ্রেপ্তার করে ফাঁসির দাবি করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )