জানা গেছে, বৃহস্পতিবার (০২ জুলাই) সকালে ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সন্ধ্যার পর অভিযোগটি মীমাংসা বা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে—এমন অভিযোগ তুলে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন। পরে খবর পেয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাছেত সরদারের নেতৃত্বে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি উপজেলার খামার পাড়া ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে সাজ্জাদুর রহমানকে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোসাম্মৎ লামিয়া আক্তার (৮), পিতা- মোঃ আমিনুল ইসলাম, দারুস সালাম নূরানী কিন্ডার গার্ডেনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সাজ্জাদুর রহমান ওই শিক্ষার্থীকে যৌনপীড়ন করেন। পরে ভুক্তভোগীর পিতার লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাছেত সরদার বলেন, “ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে তাকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”