


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দলুয়া উচ্চ বিদ্যালয়ে ” জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর সচেতনতামূলক প্রচারনা এবং কমিউনিটি ভিত্তিক বনায়ন ও পূণ:বনায়নের জন্য প্রচারনা” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ইউরোপীয় ইউনিয়ন ও ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ এর অর্থায়নে ও বিকাশ বাংলাদেশের স্ববল প্রজেক্টের বাস্তবায়নে অনুষ্ঠিত কর্মসুচিতে ১০ টি বিদ্যালয়ে তিনশত ফলজ, বনজ ও ঔষধী চারা বিতরন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত এক সভায় বক্তব্য রাখেন উপজেলা লাইভস্টক অফিসার ডা. পলাশ চন্দ্র রায়, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. লোতফুল হাসান, কৃষি সম্প্রসারন অফিসার গুলজার রহমান, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসিমুল বারী, দেলুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমুল্য চন্দ্র সিংহ, ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম, ভান্ডারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খয়রুল আলম, সেওরাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ওমর আণী, চৌটাকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, যাদব চন্দ্র সিংহ, শালডাঙ্গা উচ্চ বিদ্যারয়ের প্রধান শিক্ষক মোছা. জহুরা খাতুন, নাগেম্বরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মো. আব্দুল মতিন, বিকাশ বাংলাদেশের স্ববল প্রজেক্টের ফিল্ড কোঅর্ডনেটর রুহুল আমিন।
সভাপতিত্ব করেন এসোসিয়েশ যুব উন্নয়ন সংগঠনের সভাপতি মোছা. শাবানা। সঞ্চালনায় ছিলেন,এসোসিয়েশ যুব উন্নয়ন সংগঠনের সাধারন সম্পাদক রত্না রাণী। কর্মসুচিতে স্ববল প্রজেক্টের এলএফও নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষকসহ প্রায় শতাধিক মানুষ ঊপস্থিত ছিলেন।