1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বোচাগঞ্জে সেচ দেওয়ার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

বোচাগঞ্জে সেচ দেওয়ার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৬ জন দেখেছেন
দিনাজপুরের বোচাগঞ্জে বজ্রপাতে পলাশ (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ২ নম্বর ইশানিয়া ইউনিয়নের পশ্চিম বর্ষা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত পলাশ ওই গ্রামের টেপরা চন্দ্র রায়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে পলাশ নিজের ধানখেতে সেলো মেশিন দিয়ে পানি দিতে যান। বিকেল ৩টার দিকে বৃষ্টি শুরু হয়। এ সময় তিনি জমিতে সেচের কাজ করছিলেন। বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ইশানিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কুদ্দুস বলেন, ‘পলাশ নিজের ধানখেতে সেলো মেশিন দিয়ে পানি দিচ্ছিলেন। বিকেলে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।’

বোচাগঞ্জ থানার এসআই মহুবার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিজের জমিতে সেলো মেশিন দিয়ে পানি দেওয়ার সময় বজ্রপাতে পলাশের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )