বাংলাদেশে জলবায়ু পরিবর্তনে ঝুকিপূর্ণ এলাকার বসবাসকারী প্রান্তিক নারীদের অর্থনৈতিক,সামাজিক ও রাজনৈতিক অংশ গ্রহন জোরদার করণ অগ্রযাত্রা প্রকল্পের আয়োজনে সোমবার(৩১ আগস্ট)উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের বাইশ পুকুর জেলে পাড়ায় দুইদিন ব্যাপী এই প্রশিক্ষণের সমাপ্তি হয়।
বিএমজেড ও নেটজ বাংলাদেশের সহযোগিতায় প্রশিক্ষণ বাস্তবায়ন করেন পল্লীশ্রী।এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের ইউনিট ম্যানেজার মকিম চৌধুরী ও সহযোগী প্রশিক্ষক হিসেবে ছিলেন,এডভোকেসী ফ্যাসিলিটেটর আয়শা সিদ্দীকা আশা।
এর আগে জেলার ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের সাহেবপাড়া টেকনিক্যাল ইনস্টিটিউটে
গত ২৪ ও ২৫ আগস্ট দুইদিন ব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণে সামাজিক সুরক্ষা প্রাপ্তির উদ্দেশ্যে হাতে কলমে আবেদন ফরম ডাউনলোড ও পুরন করা শেখানো হয়।