1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিরামপুরে শিক্ষকদের মিলন মেলা | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

বিরামপুরে শিক্ষকদের মিলন মেলা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ২৯ জন দেখেছেন

দিনাজপুরের বিরামপুরে সোমবার (৫ অক্টোবর) স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের মিলন মেলা হয়েছে। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনার মাধ্যমে অনুষ্ঠান পালন করতে গিয়ে এ মিলন মেলার সৃষ্টি হয়।

শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোছা. তানজিনা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা করা হয়েছে। এতে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অ:দা:) মিরাজুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. হুমায়ুর কবীর, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, বিজুল কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. নূরুল ইসলাম, সহকারী অধ্যাপক মশফিকুর রহমান, বিরামপুর টেকনিক্যাল এণ্ড বিএম কলেজের অধ্যক্ষ রেজাউল করিম সেলিম, বিটিএ’র সাধারণ সম্পাদক ও কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব শফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি সহকারী অধ্যাপক সাইদুর রহমান, মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, জোতবানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম ম-ল, সাবেক সভাপতি মোরশেদ মানিক প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )