1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সীমান্তে তিন লক্ষাধিক টাকার চোরাই মালামাল সহ আটক ২ | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

সীমান্তে তিন লক্ষাধিক টাকার চোরাই মালামাল সহ আটক ২

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১৩ জন দেখেছেন
কুড়িগ্রামের ২২ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্তের বিজিবি(বর্ভার গার্ভ বাংলাদেশ), অভিযান চালিয়ে ৩ লক্ষ ৫৩ হাজার ৭০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন চোরাচালানী মালামালসহ দুইজনকে আটক করেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় জাতীয় সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ধারাবাহিকতায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় ইয়াবা ট্যাবলেট, প্যান্ট পিস, ঔষধ এবং অন্যান্য অবৈধ চোরাচালানী মালামাল

আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের আরাজী পাইকডাঙ্গা গ্রামের মোফাজ্জল হোসেনের পুত্র হাফিজুল রহমান (২২) ও বঙ্গ সোনাহাট ইউনিয়নের উত্তর ভরতের ছড়া গ্রামের শামছু মিয়ার পুত্র শাকিল (২৪) ।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি বলেন,সীমান্তে অপরাধ দমন, মাদক পাচার রোধ এবং চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কুড়িগ্রাম ব্যাটালিয়ন সর্বদা আপসহীন ও দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাকারবারিদের যেকোনো দেশবিরোধী অপতৎপরতা নস্যাৎ এবং জনসাধারণের মনে স্বস্তি ও নিরাপত্তা বজায় রাখতে বিজিবির এই কঠোর নজরদারি ও আভিযানিক তৎপরতা আগামীতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )