1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে ডিবির অভিযানে ছয় জুয়াড়ি গ্রেপ্তার, জব্দ ১০ হাজার টাকা | দৈনিক সকালের বাণী
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

ফুলবাড়ীতে ডিবির অভিযানে ছয় জুয়াড়ি গ্রেপ্তার, জব্দ ১০ হাজার টাকা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২০ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ১০ হাজার ১৭০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।
রোববার (১১ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ মিডিয়া সেল, কুড়িগ্রাম সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল।
এ সময় জুয়া খেলার সরঞ্জামসহ ছয়জনকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে নগদ ১০ হাজার ১৭০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেনমো. আবু সুফিয়ান (৩৩), মো. সুলতান সরকার (৪৩), মো. জহির উদ্দিন (৩৫), মো. নাজিরুল ইসলাম (৩১), মো. সাইফুল ইসলাম (২৯) ও মো. তৈয়ব আলী (২৭)।
কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, জুয়া একটি সামাজিক ব্যাধি। জেলার বিভিন্ন থানা এলাকায় জুয়ার আসর পরিচালনার বিষয়ে পুলিশের নজরদারি রয়েছে। জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )