1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

মিঠুপুকুর(রংপুর)প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ২৩৮ জন দেখেছেন
সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকার শাহ আমানত পেট্রোল পাম্পের সামনে সড়ক দূর্ঘটনায় এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী নাদভী সরকার (২৩) রংপুর কারমাইকেল কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

 

 

শনিবার (১৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে বাড়ি থেকে রংপুর শহরের একটি ছাত্রাবাসে ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, শনিবার রাতে রংপুর-ঢাকা মহাসড়কে রক্তাক্ত অবস্থায় নাদভীকে দেখতে পায় স্থানীয় লোকজন। বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

নিহত শিক্ষার্থীর পরিবার এবং স্বজনরা জানান, নাদভী সরকার রংপুর কারমাইকেল কলেজের গনিত বিভাগের শিক্ষার্থী। সে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের শালাইপুর সরকার পাড়া গ্রামের সাইফুল ইসলামের একমাত্র ছেলে। নাদভী বিবাহিত এবং তার ৩ বছরের এক ছেলে সন্তান রয়েছে। সে রংপুরের একটি ছাত্রাবাসে থেকে একটি বেসরকারী প্রাইভেট বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। শনিবার রাতে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে রংপুর শহরে ফিরছিলেন। তাদের ধারণা, নাদভী সম্ভবত মোটরসাইকেল ছিনতাইয়ের ভয়ে ট্রাকের পিছু নিয়েছিলেন। এতেই হয়তো দূর্ঘটনার শিকার হয়েছেন।

 

 

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, পরিবারের দাবি না থাকায় রাতেই নাদভীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দূর্ঘটনার সম্ভাব্য কারন সহ ঘাতক পরিবহনটি সনাক্তের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )