1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাজারহাটে মারপিটের মামলায় ছাত্রলীগ নেতা সানি গ্রেফতার | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

রাজারহাটে মারপিটের মামলায় ছাত্রলীগ নেতা সানি গ্রেফতার

রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৫৩ জন দেখেছেন
মারপিটের মামলায় ছাত্রলীগের সানি গ্রেফতার

কুড়িগ্রামের রাজারহাটে ছাত্রদলের সভাপতিকে মারপিটের ঘটনায় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সানি(২৪)কে শুক্রবার(২৫অক্টোবর) সকালে রাজারহাট থানা পুলিশ গ্রেফতার করে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করেছে। পুলিশ জানায়, ৫আগষ্ট সাজ্জাদ হোসেন সানি(২৪)সহ কয়েকজন যুবক রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে উপজেলা ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেনকে আটকের  পর মারপিট করে গুরুতর আহত করে।

এ ব্যাপারে সাদ্দাম হোসেন বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজারহাট থানায় একটি মামলা দায়ের হলে পুলিশ অভিযুক্ত সাজ্জাদ হোসেন সানিকে ওইদিন সন্ধ্যায় ঘড়িয়ালডাঙ্গা এলাকা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। সাজ্জাদ হোসেন সানি উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ খামার গ্রামের আঃ আজিজের ছেলে। সে ওই ইউনিয়নের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। শুক্রবার(২৫অক্টোবর) সকালে গ্রেফতারকৃতকে কুড়িগ্রাম জেলহাজতে েপ্ররণ করা হয়েছে বলে রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )