1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মিঠাপুকুরের রানীপুকুর ইউনিয়ন বিএনপির কমিটি অনুমোদনে র‍্যালী ও সভা | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

মিঠাপুকুরের রানীপুকুর ইউনিয়ন বিএনপির কমিটি অনুমোদনে র‍্যালী ও সভা

মিঠুপুকুর(রংপুর)প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৪৯৫ জন দেখেছেন
রানীপুকুর ইউনিয়ন বিএনপির কমিটি অনুমোদন

রংপুরের মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি অনুমোদন দেওয়ায় আলোচনা সভা ও র‍্যালী করেছে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। বুধবার (১৩ নভেম্বর) রাত ৮ টায় রানীপুকুর স্কুল এ্যান্ড কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা শেষে একটি র‍্যালী স্থানীয় রানীপুকুর বাজার প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা।

 

রানীপুকুর ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির সদস্য সচিব রেজাউল করিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রানীপুকুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মোজাহিদুল ইসলাম মোজাহিদ। বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ৬টি আসনে বিএনপিকে জয়লাভ করতে হলে জনসমর্থন বাড়াতে হবে। বিএনপির সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সকল নেতাকর্মীকে কাঁধে কাঁধ মিলিয়ে সকল যড়যন্ত্রের মোকাবেলা করতে হবে। বক্তারা মিঠাপুকুর উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক গোালাম রব্বানী ও সদস্য সচিব মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার সহ জেলা ও উপজেলার সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

 

অনুষ্ঠানে রানীপুকুর ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফ হাসান সবুজ, আহবায়ক হুমায়ন কবির, আমিনুল ইসলাম বিল্লাহ, হাফিজুর রহমান, শাহজাদা খান ও হাসেন আলী এবং সদস্য মনোয়ারুল ইসলাম, ওয়াহিদুজ্জামান, মনসুর আলী, গোলাম ফিরোজ, রেজাউল করিম, আখতারুজ্জামান মন্ডল, মাহাবুব, তারা বাবু, গোলাম কিবরিয়া, লোকমান হোসেন, হাফিজুর রহমান, কাঈয়ুম মিয়া ও জাহাঙ্গীর মিয়া বক্তব্য দেন। প্রায় ২ ঘন্টা ধরে চলা সভায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে মুখরিত হয়ে হয়ে সভা প্রাঙ্গন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )