
নীলফামারীর কিশোরগঞ্জে ১৩ ও ১৪ নভেম্বর সকাল ১০ টায় ৩৬ জন মাঠকর্মীদের নিয়ে ২ দিন ব্যাপি ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জের উদ্যোগে টাউন হল কমপ্লেক্সে স্বাস্থ্য পুষ্টি ও ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এসময় ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ উপজেলা এসপিও স্বপন কিসপট্রার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ উপজেলার এপি ম্যানেজার সাগর ডি কস্তা আরও উপস্থিত ছিলেন টেকনিক্যাল স্পেশালিষ্ট পল্বব কান্তি রায়।
অবহেলিত জনগোষ্ঠির স্বাভাবিক জীবনযাত্রার মান উন্নয়নে লক্ষ্য ও টার্গেট নিয়ে হাতে কলমে অতীত ও বর্তমান যাচাই পূর্বক যেসব বিষয়ের উপর গুরুত্ব দিয়ে ২ দিন ব্যাপি যেসব বিষয়ের উপর গুরুত্ব দিয়ে প্রশিক্ষন প্রদান করা হয়, স্বাস্থ্য – পুষ্টি, পানি- পয়ঃনিষ্কাশন ও পরিচ্ছন্নতা, গর্ভধারণ, গর্ভধারণের লক্ষ্মণ, গর্ভকালীন বিপদ চিহ্ন,গর্ভকালীন পরিচর্যার মাধ্যমে সিডিউল তৈরি করে, প্রসাব পরিকল্পনা, প্রসব, প্রাতিষ্ঠানিক প্রসব,প্রসব পরবর্তী সেবা,নবজাতকের পরিচর্যা, মায়ের বুকের ও শিশুর বাড়তি খাবার এবং অপুষ্টি দূরীকরণে ১০০০ দিন / ৭-১১ এপ্রোচ এর উপর গুরুত্ব দিয়ে মাঠকর্মীদের নিয়ে এই বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়।
Related