1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মিঠাপুকুরের মির্জাপুর ইউনিয়নে টিসিবি'র  পণ্য বিতরণ | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

মিঠাপুকুরের মির্জাপুর ইউনিয়নে টিসিবি’র  পণ্য বিতরণ

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২৭৮ জন দেখেছেন
Oplus_0
রংপুরের মিঠাপুকুরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিতরণ করা হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মির্জাপুর ইউনিয়নে কার্ডধারীদের মাঝে এসব টিসিবি পণ্য বিতরণ করা হয়। এ ইউনিয়নের মোট ৯ টি ওয়ার্ডের ২ হাজার ৮শ ৯২ জন নিম্ন আয়ের মানুষের মাঝে কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যসামগ্রীগুলো বিতরণ করা হবে বলে জানা গেছে ।
প্রত্যেক কার্ডধারীদের ৪৭০ টাকার বিনিময়ে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুরের ডাল এবং ৫ কেজি চাল পাচ্ছেন । বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি’র এই সময়ে অনেক কম টাকায় টিসিবির পণ্য পাওয়ায় খুশি নিম্ন আয়ের মানুষ।
টিসিবি ডিলার আলমগীর হোসেন বলেন, টিসিবির পণ্য পেয়ে নিম্ন আয়ের মানুষ অনেক উপকৃত হচ্ছে। টিসিবির পণ্য সরবরাহ বাজার নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )