1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়া উপজেলা চত্বর থেকে  মটরসাইকেল চুরি!  | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

কাউনিয়া উপজেলা চত্বর থেকে  মটরসাইকেল চুরি! 

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২২২ জন দেখেছেন
মোটর সাইকেল চুরি
রংপুরের কাউনিয়া উপজেলা পরিসংখ্যান অফিসের সামন থেকে ডিসকভার-১১০ সিসি কালো রঙের একটি মটরসাইকেল দিনে দুপুরে চুরি হয়ে গেছে। বুধবার বিকাল ৩টার দিকে অফিসের বারান্দা থেকে মটরসাইকেল টি চুরি হয়ে যায়।
মটরসাইকেলের মালিক পরিসংখ্যান অফিসের কর্মচারী ও রংপুর মহানগরের মধ্যে বাবু খাঁ গ্রামের রুহল আমিন মোস্তফার পুত্র  নূরুল আমিন সাহাদত তার ব্যবহৃত কালো রঙের ডিসকভার-১১০ সিসি যার নং- রংপুর -হ-১৬৩৩৭১ মটরসাইকেল প্রতিদিনের মত অফিসের বারান্দায় রেখে অফিসের ভিতরে কাজ করছিলেন পরে অফিস থেকে বের হয়ে দেখেন তার মোটরসাইকেল নেই চুরি হয়ে গেছে।
মটরসাইকেল টি বারান্দায় দেখতে না পেয়ে তিনি নির্বাক হয়ে পড়েন। কাউনিয়া থানার ওসি এস এম শরিফ বলেন এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )