1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
আঁটসাঁট পোশাক পরার অনুমতি দেয়নি বাবা : প্রিয়াঙ্কা | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

আঁটসাঁট পোশাক পরার অনুমতি দেয়নি বাবা : প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৪৮৮ জন দেখেছেন

বলিউড ছাড়িয়ে হলিউডেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে আন্তর্জাতিক তারকা হলেও তার ছোটবেলা খুব একটা সুখকর ছিল না। কৃষ্ণ বর্ণের কারণে নিউ ইয়র্কের স্কুলে ‘ব্রাউনি’, ‘কারি’ ইত্যাদি সম্বোধন করে উত্ত্যক্ত করত সহপাঠীরা।

এদিকে পরিবারের মাঝেও তাকে কটাক্ষের শিকার হতে হয়েছে। সম্প্রতি অভিনেত্রী জানিয়েছেন, পাঞ্জাবি পরিবারের একমাত্র কৃষ্ণবর্ণের মেয়ে তিনি। কালো মেয়ে বলে ডাকা হত। তাছাড়া মজা করে নানা আঘাতমূলক কথা বলা হত।

প্রিয়াঙ্কা চোপড়া জানান, শুধু তাই নয় বাবার সঙ্গে অভিনেত্রীর মান-অভিমানের ছিল দীর্ঘ দিনের। আঁটসাঁট পোশাক পরা এক প্রকার নিষিদ্ধ ছিল তাদের বাড়িতে। আঁটসাঁট পোশাক বা গায়ের সঙ্গে লেগে থাকা টিশার্ট পরা নিষিদ্ধ ছিল।একবার পাশের বাড়ির ছাদ থেকে এক ব্যক্তি প্রিয়াঙ্কার বারান্দায় এসে পড়েন। তারপর থেকেই তার বারান্দা লোহার রেলিং দিয়ে ঘিরে ফেলা হয়। প্রিয়াঙ্কার কথায়, ‘বাবা পুরো বাড়িটাকে জেলখানা বানিয়ে দিয়েছিল। আঁটসাঁট পোশাক পরার অনুমতি দেয়নি বাবা।’

পোশাক নিয়ে বিভিন্ন  বিধিনিষেধ করেছিলেন অভিনেত্রীর বাবা। তবে বাড়িতে এই পরিস্থিতির মধ্যেই মা মধু চোপড়ার উদ্যোগে সুন্দরী প্রতিযোগিতায় যোগ দেন প্রিয়াঙ্কা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )