1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়ায় শহীদবাগ ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

কাউনিয়ায় শহীদবাগ ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 
  • আপলোডের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৭২ জন দেখেছেন

রংপুরের কাউনিয়ায় শহীদবাগ ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আশু রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং শহীদবাগ ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সভাপতি মরহুম সলিমুদ্দিন সহ সকল নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার শহীদবাগ বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে শহীদবাগ ইউনিয়ন বিএনপির আয়োজনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন , উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, সাবেক উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক রাকিবুল হাসান পলাশ, শহীদবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সিনিয়র সহ সভাপতি সেকেন্দার আলী বিএসসি, সহ সভাপতি আব্দুল হামিদ, যুগ্ন সাধারণ সম্পাদক ফারুক হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ মেম্বার সহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )