1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

গঙ্গাচড়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গঙ্গাচড়া ( রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৪৫ জন দেখেছেন

রংপুরের গঙ্গাচড়ায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে উপজেলার সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয় হতে র‌্যালিটি বের হয়ে উপজেলার কেন্দ্রীয় গঙ্গাচড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে ফিরে আসে।

উপজেলা যুবদলের আহ্বায়ক সাজু আহমেদ স্বপনের সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহিন আলম সোনার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আইয়ুব আলী। এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন মূল দলের নেতৃবৃন্দ, যুবদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে যুবদল বিএনপির ভ্যানগার্ড হিসবে সর্বদাই বিবেচিত। দলের যে কোনো সংকটে যুবদল অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিএনপির বিরুদ্ধে সকল অপশক্তিকে রুখতে এবং আগামী নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে যুবদল কার্যকরী ভূমিকা রাখার পাশাপাশি, সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )