1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় জাতীয় পার্টির মতবিনিময় সভা | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

গঙ্গাচড়ায় জাতীয় পার্টির মতবিনিময় সভা

গঙ্গাচড়া ( রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২২৭ জন দেখেছেন

রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা জাতীয় পার্টির আয়োজনে লক্ষ্মীটারী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদীর নিজ বাড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির ডাকে জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যক্রমকে পরিচালনার জন্য উপস্থিত সকলেই নিজেদের মতামত তুলে ধরেন। নেতাকর্মীরা বলেন, প্রয়াত সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসাইন মুহাম্মদ এরশাদের অবদান বাংলাদেশে চির ভাস্বর। দেশ স্বাধীনের পর থেকে রংপুর- ১ আসনে জাতীয় পার্টির এমপি নির্বাচিত হয়ে আসছে। সেই ধারাবাহিকতায় সকল চড়াই-উতরাই পেরিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও গঙ্গাচড়ায় জাতীয় পার্টির প্রার্থী নির্বাচিত হবে ইনশাল্লাহ।

তারা আরও বলেন, আমরা এরশাদের আদর্শকে বুকে লালন করে জাতীয় পার্টি করি। পূর্বের সকল নির্বাচনের মতো এবারেও জাতীয় পার্টির প্রার্থীকে নির্বাচিত করতে আমরা প্রস্তুত আছি। লক্ষ্মীটারী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও জাপা নেতা আব্দুল্লাহ আল হাদী বলেন, আমরা পূর্বেও জাতীয় পার্টি করেছি, ভবিষ্যতেও করব। এবারের নির্বাচনেও আমরা সকলেই জাতীয় পার্টির প্রার্থীকে নির্বাচিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব ইনশাল্লাহ।

উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, গঙ্গাচড়ায় জাতীয় পার্টি বরাবরই ক্ষমতায় ছিল। জাতীয় পার্টি কখনোই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল না। চব্বিশের গণ-অভ্যুত্থানে জাতীয় পার্টির ইতিবাচক ভূমিকা ছিল। রাজনৈতিক স্বার্থে অনেকেই জাতীয় পার্টিকে দোসর ট্যাগিং দিয়ে দাবিয়ে রাখার চেষ্টা করছে। আমরা নির্বাচনে অংশগ্রহণ করে আবারও গঙ্গাচড়ায় জাতীয় জনপ্রিয়তা প্রমাণিত করকরার মাধ্যমে রংপুর-১ থেকে জাতীয় পার্টিকে সংসদ সদস্য উপহার দিব ইনশাল্লাহ।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব গোলাম ফারুক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজু মিয়া লাল, যুগ্ম আহ্বায়ক আওরঙ্গজেব হোসেন বাদশা, লক্ষ্মীটারি ইউনিয়ন সভাপতি দুলাল মেম্বার, কোলকোন্দ ইউনিয়ন সভাপতি মনজুরুল ইসলাম মিঠু, উপজেলা যুবসংহতির আহ্বায়ক আরিফ উপজেলা ছাত্রসমাজের আহ্বায়ক আবু সুফিয়ান রিগান, সদস্য সচিব নাইমুজ্জামান নাঈম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )