1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গচড়ায় ডায়াবেটিস ও ব্লাডপ্রেসার চেকআপ ক্যাম্প | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

গঙ্গচড়ায় ডায়াবেটিস ও ব্লাডপ্রেসার চেকআপ ক্যাম্প

নিউজ ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২৮০ জন দেখেছেন

রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকন্দ ইউনিয়নের কোলকন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ডা. ওয়াসিম-ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে প্রকল্পের আওতায় বুধবার রংপুর জেলার গংগাচড়া উপজেলার কোলকোন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন দক্ষিণ কোলকোন্দ মাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফার ইয়াছমিন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, মসজিদের ইমাম সহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে ৪০ সদস্যের মেডিকেল টিম এর মাধ্যমে জনসাধারণকে ডায়াবেটিস, রক্তচাপ, বি এম আই চেকআপ করা হয় তাৎক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক চিকিৎসা সেবা প্রদান করা হয়।

দিনশেষে ৩৫০ জনের অধিক রোগী ক্যাম্প থেকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পটির সার্বিক তত্ত্বাবধান করেন ডা. ওয়াছিম -ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। অত্র ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার, রংপুরের মেডিকেল টিমটি উক্ত স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রদান করেন। সেবা গ্রহীতাগণ মহৎ এ উদ্যোগকে প্রশংসা করেন এবং নিয়মিত এ ধরনের আয়োজন এর প্রত্যাশা ব্যক্ত করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )