1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তারাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্ভোধন ও প্রদর্শনী | দৈনিক সকালের বাণী
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

তারাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্ভোধন ও প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৭৯ জন দেখেছেন

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জে জাতীয় প্রাণিসপ্তাহের উদ্ভোধন ও প্রাণি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে এ উপলক্ষে উপজেলা চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত ও পুরস্কার বিতরণ হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কেএম ইফতেখারুলের সভাপত্বিতে ও উপজেলা ভেটেরেনারি সার্জন ইসরাতুজ্জাহান ইমার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুবেল রানা, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সম্পাদক মেহেদি হাসান শিপু, তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম এ ফারুক। এছাড়াও ইমাম, সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারি প্রমুখ।

অতিথিগণ প্রদর্শনীতে অংশ নেয়া উপজেলার বিভিন্ন খামারি ও সেবাসমূহের স্টল প্রদর্শন করেন। পরে সেরা স্টল গুলোর মাঝে পুরস্কার প্রদান করা হয়। এর আগে প্রাণিসম্পদ বিভাগের উদ্যেগে এক র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক পরিদর্শন করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )