1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুরে ছিন্নমূলদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

রংপুরে ছিন্নমূলদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১০৬ জন দেখেছেন
প্রতি বছরের মত এবারও রংপুরে অস্বচ্ছল, ছিন্নমূলদের মাঝে শীতবস্ত্রের উষ্ণতা ছড়িয়ে দিয়েছে সেনাবাহিনী। ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে রবিবার (৪ জানুয়ারী) বিকেলে রংপুর উত্তম স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে সুবিধাভোগী ১ হাজার ৫৫ জনের হাতে উন্নতমানের কম্বল তুলে দেন, ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি, এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন, ৭২ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম আজম চৌধুরী, উত্তম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলীসহ সেনাবাহিনীর কর্মকর্তারা। এ সময় শারীরিকভাবে অক্ষমদের শীতবস্ত্রের সাথে আর্থিক অনুদান দেয়া হয়। তীব্র শীতে সেনাবাহিনীর উপহার শীতবস্ত্র ও আর্থিক অনুদান পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন সুবিধাভোগীরা।
এদিকে গত দু’দিন ধরে রংপুরে হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় তীব্র শীত বিরাজ করছে। রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার  সকাল ৯ টায় রংপুর বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে  কুড়িগ্রামের রাজারহাট ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ ডিগ্রী সেলসিয়াস। একই সময় দিনাজপুরে ১১ দশমিক ৬ ডিগ্রী, নীলফামারীর সৈয়দপুর ও ঠাকুরগাঁওয়ে ১১ দশমিক ৮, নীলফামারীর ডিমলা ও লালমনিরহাটে ১২ ডিগ্রী, গাইবান্ধায় ১২ দশমিক ১ ডিগ্রী ও রংপুরে ১২ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
রংপুর আবহওয়া কর্মকর্তা মোস্তাফিজার রহমান বলেন, আগামী ৮ জানুয়ারী পর্যন্ত রংপুর বিভাগে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়া এবং রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে। এ সময় ঘন কুয়াশার কারণে সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যহত হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )