


রংপুরের পীরগঞ্জে গভীর নলকুপের (ডিপ টিউবওয়েল) মালিকানা নিয়ে দু পক্ষের মধ্যে মহিলাসহ ১৩ ব্যক্তি আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার ৭নং বড় আলমপুর ইউনিয়ন পত্নীচড়া এলাকার শ্যামপুর গ্রামে।
জানা গেছে, বিএডিসি ডিপ টিউবওয়েল স্থাপনের শুরু থেকেই শয়ামপুর গ্রামের মমদেল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করে আসছে। পত্নীচড়া গ্রামের মুনছুর আলীর ছেলে মোস্তা মিয়াগং ম্যানেজার পরিবর্তন করতে বিএডিসি অফিসে যোগাযোগ করে। অফিসের পক্ষ থেকে কোন সারা না পেয়ে ঘটনার দিনে সকালে বর্ণিত ডিপ টিউবওয়েল ঘরের তালা ভেঙে প্রবেশ করে। দায়িত্বরত ম্যানেজার জাহাঙ্গীর আলম বিষয়টি টের পেয়ে ডিপ টিউবওয়েলের ঘরে গেলে দু পক্ষের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটে এতে মহিলাসহ ১৩ ব্যাক্তি আহত হয়।
আহতদের কে চিকিৎসার জন্য স্থানীয় লোকজন তাদের কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরণ করে। কর্তব্যরত ডাক্তার আহতদের কে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এবিষয়ে পীরগঞ্জ থানার ওসি সোহেল রানা জানান, এখন পর্যন্ত কোন পক্ষ লিখত অভিযোগ দেয়নি এবং আহত ব্যাক্তিরা সকলেই চিকিৎসাধীনে রয়েছে। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি, অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।