1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রেস্তোরাঁয় খাওয়ার পর বিলের সঙ্গে কেন মৌরি খেতে দেয় জানেন? | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

রেস্তোরাঁয় খাওয়ার পর বিলের সঙ্গে কেন মৌরি খেতে দেয় জানেন?

লাইফস্টাইল ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮২ জন দেখেছেন
রাতে, সকালে কিংবা রাতে বন্ধু বা প্রিয়জনের সঙ্গে হোটেল বা রেস্তোরাঁয় খেতে গেলেন। খাওয়ার শেষে ওয়েটার একবাটি মৌরি বা মিষ্টি জিরা ভাজা দিয়ে গেলো সঙ্গে খাবারের বিল। কোনো কোনো রেস্তোরাঁয় মৌরির সঙ্গে ভাজা ধনিয়া কিংবা মিষ্টি পান মসলাও দেওয়া হয়। কিন্তু কেন দেওয়া হয়?

অনেকের মনেই এই প্রশ্ন হয়তো ছোটবেলা থেকেই ঘুরপাক খাচ্ছে। বড়দের জিজ্ঞাসা করে মনের মতো উত্তর পাননি কিংবা অনেকে প্রশ্ন করবেন করবেন করে আর করেননি। চলুন আজ জেনে নেই এর পেছনের গোপন কারণটি। অনেকেই ভাবেন, এটি শুধু হজমের জন্য। কিন্তু এর পেছনে স্বাস্থ্য, মনমুগ্ধকর অভিজ্ঞতা এবং ব্যবসায়িক একটি সূক্ষ্ম কৌশল লুকিয়ে আছে।

 

বাঙালি খাবার সংস্কৃতিতে খাবারের পরে মৌরি-মিছরি খাওয়ার প্রথা বহুদিনের। মৌরিতে থাকা এনজাইম খাবার সহজে হজম করতে সাহায্য করে এবং পেটে ভারী ভাব কমায়। ভারী খাবারের পরে মৌরি খেলে হজম দ্রুত হয়, ফলে খাবারের পর পেট ফাঁপা বা অস্বস্তি কম থাকে।

মৌরি গ্যাসের সমস্যা কমায়। পেট ফাঁপা, হজমের ধীরগতি বা অম্বল কমাতে এটি কার্যকর। মেথি বীজ বুক জ্বালাপোড়া ও অ্যাসিডিটি কমাতে সাহায্য করে। রাতের খাবারের পর মৌরি বা জিরা খেলে বিপাক ত্বরান্বিত হয়, শরীর থেকে অবাঞ্ছিত পদার্থ বের হয়, যা কিডনি ও লিভারের জন্যও উপকারী। এছাড়া মৌরিতে থাকা যৌগ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে, যা ডায়াবেটিসের ঝুঁকি কমাতে পারে।

খাবারের পরে মৌরি শুধু হজমের জন্য নয়, এটি মুখের দুর্গন্ধও কমায়। পেঁয়াজ, রসুন বা মাংস জাতীয় খাবারের পরে মৌরি মুখকে সতেজ রাখে। রেস্তোরাঁয় খাবারের শেষে এটি পেলে গ্রাহক ফুরফুরে ও সন্তুষ্ট বোধ করেন।

হেলথলাইনের মতো স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, মৌরিতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট হৃদরোগ, স্থূলতা, ক্যানসার এবং টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে। এছাড়া এটি প্রাকৃতিকভাবে গ্যাস, পেট ফাঁপা এবং অম্বল কমাতে সহায়ক।

রেস্তোরাঁয় মৌরি দেওয়াটা কেবল স্বাস্থ্যজনিত নয়; এটি এক ধরনের মাইক্রো-মার্কেটিং। বিনামূল্যে মৌরি বা পানমসলা গ্রাহকের মনে ইতিবাচক অনুভূতি সৃষ্টি করে। খাবারের শেষে সামান্য এই ছোট উপহার গ্রাহককে খুশি রাখে এবং তারা পরবর্তীবারও সেই রেস্তোরাঁয় ফিরে আসতে উৎসাহী হয়।

 

অতএব, খাবারের শেষে মৌরি বা পানমসলা কেবল খাদ্যপরিপূরক নয়। এটি স্বাস্থ্য, মুখের সতেজতা, মনোভাব এবং ব্যবসায়িক কৌশলের এক সংমিশ্রণ। যখনই শেষ পর্বে মৌরির পাত্রটি আসে, তা গ্রাহকের জন্য একটি মনমুগ্ধকর ও স্বাস্থ্যকর অভিজ্ঞতা তৈরি করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )