1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুর-৪ আসনে ভোট দিলেন জাপা প্রার্থী মাহবুব | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

রংপুর-৪ আসনে ভোট দিলেন জাপা প্রার্থী মাহবুব

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৮ জন দেখেছেন
রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে জাতীয় পার্টির প্রার্থী আবু নাসের শাহ মাহবুবার রহমান ভোট দিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ফকিরটারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। এর আগে সকাল ৭টা ৫০ মিনিটে কেন্দ্রে আসেন মাহবুব। রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন একাধিক প্রার্থী।
এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনসিপির আখতার হোসেন, বিএনপির এমদাদুল হক ভরসা, ইসলামী আন্দোলনের জাহিদ হোসেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রগতি বর্মন তমা, বাংলাদেশ কংগ্রেসের উজ্জ্বল চন্দ্র রায় এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আবু সাহমার।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এ আসনে মোট ভোটার রয়েছেন ৫ লাখ ৯ হাজার ৯০৬ জন। এর মধ্যে কাউনিয়া উপজেলার ভোটার সংখ্যা ২ লাখ ১৪ হাজার ৩৫২ ও পীরগাছায় ২ লাখ ৯৫ হাজার ৫৫৪ জন। এ আসনটিতে পুরুষ ভোটার রয়েছেন, ২ লাখ ৫০ হাজার ৭৮৮, নারী ভোটার ২ লাখ ৫৯ হাজার ১১৩ ও তৃতীয় লিঙ্গের ৫ জন ভোটার রয়েছেন। রংপুর-৪ আসনে মোট ১৬৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )