1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু | দৈনিক সকালের বাণী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড় অফিস
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৩ জন দেখেছেন
পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে রায়হান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার তিরনইহাট ইউনিয়নের রওশনপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত রায়হান একই গ্রামের সোয়েল রানার ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শিশুটির মা শিশুটিকে নিয়ে বাড়ির কাজ করছিল। একসময় তাকে নিয়ে টিউবওয়েল পাড়ে যায় কাপড় কাঁচতে। মায়ের পাশে খেলার সময় অজান্তে বাড়ির পাশে থাকা পুকুর পাড়ে গেলে পুকুরের পানিতে ডুবে যায়। এদিকে কিছু সময় পর রায়হানকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করলে এক পর্যায়ে পুকুরের পানিতে তাকে পায়। দ্রুত সেখান থেকে উদ্ধার করে তেতুঁলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )