1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বেরোবিসাসের নেতৃত্বে আবু সাঈদ-পুলক | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

বেরোবিসাসের নেতৃত্বে আবু সাঈদ-পুলক

বেরোবি প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৯৫ জন দেখেছেন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস) এর নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার সংবাদ ও দৈনিক প্রতিদিনের বার্তা’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু সাঈদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক জনকণ্ঠ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি কামরুজ্জামান পুলক।

বুধবার (৪ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সমিতির সদস্যদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন।

ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম। তিন সদস্যের নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের
জনসংযোগ,তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী ও বেরোবিসাসের সাবেক সভাপতি মোবাশ্বের আহমেদ।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি দৈনিক আমার দেশ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ইমন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবুল খায়ের জায়ীদ, দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে দৈনিক সমকাল পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাজ্জাদুর রহমান, এবং কোষাধ্যক্ষ হিসেবে জাগো নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোঃ আজিজুর রহমান। এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন শরীফুল ইসলাম, রিপন শাহরিয়ার ও মো: মাশফিকুর রহমান।

নতুন কমিটির সভাপতি মোঃ আবু সাঈদ বলেন, সাংবাদিকতা একটা নীতি নৈতিকতা বোধসম্পন্ন পেশা। সাংবাদিকরা তাদের লেখণির মাধ্যমে প্রশাসনের রক্ত চক্ষুকে উপেক্ষা করে সমাজের  অন্যায়-অসংগতি তুলে ধরেন। এ জন্যই সাংবাদিকদের সমাজের দর্পণ বলা হয়। ‘তথ্যই শক্তি’ এই শ্লোগান সাথে নিয়ে ২০১৪ সালের ২৬ অক্টোবর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) যাত্রা শুরু হয়। সাংবাদিক সমিতির উদ্দেশ্যেই হল তথ্যের কোলাবিরেশন বা সমন্বয়ন করা। অর্থাৎ সবার থেকে সংগৃহীত তথ্য একত্রে করার মাধ্যমে ইনফরমেশন আরও শক্তিশালী করা। সর্বোপরি, আপনারা সাংবাদিক সমিতির পাশে থাকলে সামষ্টিক পরামর্শের ভিত্তিতে আমরা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি জাতির কাছে তুলে ধরতে পারবো।

নতুন কমিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান পুলক বলেন,একটি বিশ্ববিদ্যালয়ের দর্পণ হলো তার সাংবাদিক সমাজ। বেরোবিসাস সব সময়ই ক্যাম্পাসের অনিয়ম, দুর্নীতি ও শিক্ষার্থীদের দাবি-দাওয়ার কথা সাহসের সাথে তুলে ধরেছে। সাধারণ সম্পাদক হিসেবে আমার প্রধান লক্ষ্য হবে আমাদের এই ঐতিহ্যকে সমুন্নত রাখা। আমি বিশ্বাস করি, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি একটি সামাজিক দায়বদ্ধতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )