1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নবাবগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

নবাবগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৬ জন দেখেছেন

দিনাজপুরের নবাবগঞ্জে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে উপজেলা জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে জামায়াতে ইসলামী নবাবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমির নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে জামায়াতে ইসলামীর দক্ষিণ জেলা শাখার আমির ও কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য আনোয়ারুল ইসলাম বক্তব্য দেন। এ সময় দিনাজপুর জেলা নায়েবে আমির ড. মোহাদ্দেস এনামুল হক, জামায়াতে ইসলামীর উপজেলা সাবেক আমির নুরে আলম, বর্তমানে উপজেলা সেক্রেটারি রেজাউল ইসলাম, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সুলতান মাহামুদ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মিলনসহ উপজেলায় কর্মরত সকল গণমাধ্যম কর্মীরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )