1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গোবিন্দগঞ্জকে মাদক মুক্ত করার লক্ষ্য মানববন্ধন অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জকে মাদক মুক্ত করার লক্ষ্য মানববন্ধন অনুষ্ঠিত

গাইবান্ধা অফিস
  • আপলোডের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৫৫ জন দেখেছেন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার স্থানীয় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গোবিন্দগঞ্জ মাদকবিরোধী আন্দোলনের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) তারেক রহমান, গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির সভাপতি মতিন মোল্লা, ডা: জাফরিন জাহেদ জিতি, সেনাবাহিনীর অব: সার্জন মো. রাশেদ রায়হান, সরকারি কলেজের প্রভাষক রাশেদ মিয়া, শিক্ষক আকমল আকন্দ, মাকসুদ রহমান প্রমুখ।

 

বক্তারা বলেন, এলাকায় মাদকের ভয়াবহ থাবায় প্রতিনিয়ত সমাজের যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে সকলকে জরুরী ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে সমাজ থেকে মাদক নির্মুল করার আহবান জানান। শুধু তাই নয়, আগামী প্রজন্মের ভবিষ্যতের কথা চিন্তা করে নিরাপদ, সুস্থ্য ও উন্নত সমাজ গড়ে তুলতে যারা মাদকের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে মাদক কারবারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও মাদক নির্মুলের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। বক্তারা আরও বলেন, সমাজ থেকে মাদক নির্মুল করার জন্য শহর, গ্রাম ও ইউনিয়নে মাদক নিয়ন্ত্রন কমিটিও গঠন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )