1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে যুবদলের জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান   | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে যুবদলের জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান  

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২০১ জন দেখেছেন
ফুলবাড়ীতে যুবদলের জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান  
ফুলবাড়ীতে যুবদলের জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান  
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নাওডাঙ্গা ইউনিয়ন ইউনিয়ন শাখার আয়োজনে নাওডাঙ্গা পরিষদ মাঠে এক বিশাল জনসভা ও এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বধুবার সন্ধ্যা সাড়ে ৭ টায় নাওডাঙ্গা ইউনিয়ন যুবদলের আহবায়ক মোশারফ হোসেন লুলুর সভাপতিত্বে ও সদস্য সচিব আয়নাল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন জনসভার প্রধান অতিথি কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: সোহেল হোসনাইন কায়কোবাদ, বিশেষ অতিথি জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাসিম পারভেজ তারা, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবিউল ইসলাম,
জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, প্রধান বক্তা ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, উপজেলা বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাসা, নাওডাঙ্গা  ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান মজি, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মুসাব্বের আলী মুছা, উপজেলা যুবদলের সদস্য সচিব অপূর্ব লাল সেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহফুজার রহমান মাসুম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, নওডাঙ্গা ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক রোকনুজ্জামান, নাওডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের প্রস্তাবিত কমিটির আহবায়ক সোহেল রানা,  সদস্য সচিব মহব্বত আলী, নাওডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিয়াউর রহমান জিয়া ও  সদস্য সচিব শফিকুল ইসলাম প্রমূখ।
বক্তব্য কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: সোহেল হোসনাইন কায়কোবাদ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন সমস্ত ভেদাভেদ ভুলে দলকে শক্তিশালী করার আহ্বান জানান। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এখন থেকে পাড়া- মহল্লায় সাধারণ মানুষের পাশে গিয়ে মত বিনিময় করার পরামর্শ দেন । কয়েকদিন পরেই আমাদের সনাতনী ভাইদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। আমাদের সনাতনী ভাইরা যাতে শান্তিপূর্ণভাবে দুর্গা উৎসব পালন করতে পারে সেই লক্ষ্যে বিএনপি নেতা কর্মীদের তাদের পাশে থাকার নির্দেশনাও দেন। পরে জনসভা শেষে  রাত ৯ টায় অতিথি শিল্পীদের এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে নেতাকর্মীসহ হাজার হাজার দর্শকদের মাতিয়ে তোলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )