1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১১ জন দেখেছেন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা, বাঁশের খুঁটি এবং জৈব সার ভার্মিকম্পোস্ট) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আম, জাম, কাঁঠাল, লিচু, লেবু, কমলা, মাল্টা, মেহগনি ও নমের চারা, প্রয়োজনীয় বাঁশের খুঁটি এবং ২৫ কেজি করে জৈব সার দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) জাহাঙ্গীর আলম উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, উপ সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম। সহকৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগী কৃষকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )