1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
খানসামায় এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফলে মাদ্রাসা শিক্ষার্থীরা এগিয়ে | দৈনিক সকালের বাণী
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

খানসামায় এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফলে মাদ্রাসা শিক্ষার্থীরা এগিয়ে

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৭৫ জন দেখেছেন
এইচএসসি ও আলিম পরীক্ষার শিক্ষার্থীরা

দেশ জুড়ে প্রকাশিত এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফলে মঙ্গলবার (১৫ অক্টোবর) দিনাজপুরের খানসামা উপজেলায় কলেজ শিক্ষার্থীদের পেছনে ফেলে মাদ্রাসা শিক্ষার্থীরা পাশের দিক এগিয়ে রয়েছে। উপজেলায় এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৭.৫০  শতাংশ,আলিমে পাসের হার ৯৫.২৬  শতাংশ এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ৯৪.৫৫ শতাংশ। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় খানসামার  ১২টি কলেজ থেকে ৯২৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৭২০ জন শিক্ষার্থী।

 

মাদ্রাসা বোর্ড থেকে আলিম পরীক্ষায় ৭টি  মাদ্রাসার ১৬৯ শিক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ১৬১ জন শিক্ষার্থী।জিপিএ-৫ পেয়েছেন ১৩ জন শিক্ষার্থী। এর মধ্যে খানসামা ফাযিল মাদ্রাসা থেকে ৬ জন, মাদার দরগাহ সেল্টুশাহ মাদ্রাসা থেকে ৪ জন এবং পাকের হাট ইসলামীয়া কামিল মাদ্রাসা, টংগুয়া হাসনাবাগ দ্বিমুখী ফাযিল মাদ্রাসা,পুর্বডাংগাপাড়া ফাজিল মাদ্রাসা থেকে ১জন করে জিপিএ ৫ পেয়েছে। এ ছাড়াও রেজাল্টের শীর্ষে আছে হাসনাবাগ দ্বিমুখী ফাযিল মাদ্রাসা ও পুর্বডাংগাপাড়া ফাজিল মাদ্রাসা। শতভাগ পাশ এই দুই মাদ্রাসায়। এদিকে উপজেলার ৪ টি টেকনিক্যাল কলেজের ২০২ জন শিক্ষার্থী এইচএসসিতে অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ১৯১ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ২৪ জন শিক্ষার্থী।

 

এ ছাড়াও জিপিএ ৫ এর দিক থেকে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে খানসামার পাকেরহাট সরকারী কলেজ ১৭টি জিপিএ- ৫ পেয়ে উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। এ ছাড়াও উপজেলায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে কলেজ শাখায় অকৃতকার্য হয়েছে ২০৯ জন শিক্ষার্থী,মাদ্রাসা বিভাগের অধীনে ৪জন এবং কারিগরি প্রতিষ্ঠানের ১১ জন শিক্ষার্থীসহ মোট ২২৪ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। ফলাফলের সত্যতা নিশ্চিত করে খানসামা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মন্জুরুল হক বলেন, এবার ফলাফল ভালোই হয়েছে। আগামীতে ফলাফল আরও ভালো করতে আমরা মনিটরিং কার্যক্রম জোরদার করবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )