1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড় অফিস
  • আপলোডের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ২০৩ জন দেখেছেন
পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড়ের বোদা উপজেলায় পুকুরের পানিতে পড়ে বাপ্পী নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের ফুলতলা সুন্দুরা পুকুরী এলাকায় এঘটনাটি ঘটে। নিহত শিশু বাপ্পীর বাড়ি সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের প্রধানপাড়া এলাকায়। সে ওই এলাকার মঞ্জু ইসলামের ছেলে।

 

নিহতের পরিবারের বরাত দিয়ে সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের প্রধানপাড়া এলাকার বাসিন্দা সফিউল ইসলাম বলেন, গত পাঁচ দিন আগে শিশু বাপ্পী তার মা বেলি আক্তার সহ বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের ফুলতলা সুন্দুরা পুকুরী এলাকায় নানা নাসির উদ্দীনের বাড়িতে যান। পরে বুধবার দুপুরে পরিবারের সদস্যরা অন্য কাজে থাকায় বাড়ির উঠানে খেলা করছিল শিশু বাপ্পী। এসময় শিশুটি হাটতে হাটতে বাড়ির বাইরে বের হয়। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরের ধার দিয়ে হাটার সময় পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করলে শিশুটিকে বাড়ির পাশের পুকুরের পানিতে ভাসতে দেখেন।

 

 

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরে শিশুটিকে তার বাবার বাড়িতে নিয়ে দাফন কাজ সম্পন্ন করা হয়।
বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আলী ও সদর উপজেলার মাগুড়া ইউনিয়ন পরিষদের জ্যোতিষ চন্দ্র রায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )