


দিনাজপুরের পার্বতীপুরে মিজানুর রহমান সিয়াম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের চতুর্থ খেলা হয়েছে।
পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের জামতলি মাঠে স্থানীয় যুব সংঘের আয়োজনে খেলায় দিনাজপুর এ,এফ,সি বনাম ডাব্লিউ, এফ, সি ফুলবাড়ী একাডেমিক ফুটবল দল অংশ নেয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে জামতলী স্কুল মাঠে প্রথম রাউন্ডের চতুর্থ খেলায় ১-০ গোলে ডাব্লিউ, এফ, সি ফুলবাড়ি দলকে পরাজিত করে এ, এফ, সি দিনাজপুর দল বিজয়ী হয়।
প্রকৌশলী সরদার মোহাম্মদ হামিদুল হকের সভাপতিত্বে এ খেলায় প্রধান অতিথি ছিলেন পার্বতীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান স্বপন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রশিদ সংগ্রাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মমিনুল ইসলাম (ডাক্তার) যুগ্ম আহবায়ক জোবায়ের হোসেন বাবু, যুগ্ন আহবায়ক কামরুল ইসলাম কামু।
প্রধান রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন মোরশেদুল আলম, হাবিবুল হক ও মোস্তাফিজুর রহমান। উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, হাজারও দর্শক খেলা উপভোগ করেন।