


দিনাজপুরের পার্বতীপুরে চন্ডিপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের দলীয় প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার রাত ৮টায় দলীয় কার্যালয় উদ্বোধন করেন পার্বতীপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র এজেডএম মেনহাজুল হক।
চন্ডিপুর ইউনিয়ন বিএনপির অফিস উদ্ধোধন উপলক্ষে চন্ডিপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাবেক চেয়ারম্যান আফছার আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অফিস উদ্ধোধন কালে প্রধান অতিথির বক্তব্য বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সবচেয়ে বড় কৃতিত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অংঙ্গ সংগঠনের। গত ১৫ বছর ধরে হত্যা, গুম, হয়রানি, মামলা, হামলা মোকাবেলা করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। দলের নেতা-কর্মীদের সঠিক ভাবে দলের জন্য কাজ করে সাধারণ মানুষের আস্থা অর্জন করে দলকে শক্তি করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পার্বতীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: মোখলেছুর রহমান, পার্বতীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিশিষ্ট ঠিকাদার মো: হান্নান আশরাফি প্রিন্স ও চন্ডিপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উদ্ধোধনের পর নেতা-কর্মীর মাঝে মিষ্ঠি বিতরণ করা হয়।
এব্যাপারে খুশি ব্রিকসের স্বত্ত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী খাদিমুল ইসলাম বাহার বলেন, বসিরবানিয়া বাজারে আমি ৫ বছরের জন্য ইউনিয়ন বিএনপির অফিস নিজ উদ্যোগে করে দিয়েছি। এরজন্য কোন ধরনের ভাড়া আমি নিবো না। যদিও দলে আমার কোন পদ নেই, দলকে ভালোবাসি, তাই দলের কিছু করতে খুব ভালো লাগছে।