1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গোবিন্দগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত | দৈনিক সকালের বাণী
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৮৬ জন দেখেছেন
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধণ করেন উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ। মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।

মেডিকেল ক্যাম্পের মাধ্যমে শতাধিক গরীব অসহায় ও দুস্থ রোগীদের চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। ক্যাম্পে উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )