1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা  | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা 

নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২১০ জন দেখেছেন
পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে সভা 

দিনাজপুরের নবাবগঞ্জে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে নবাবগঞ্জ সরকারি পাইলট স্কুল মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

 

 

সভায় প্রধান অতিথি হিসেবে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর আনোয়ারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার নায়েবে আমির মুহাদ্দিস ড. এনামুল হক, সহকারী সেক্রেটারি হাফিজুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা সাবেক চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মশফিকুর রহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি সেলিম রেজা, ছাত্র শিবিরের দক্ষিন জেলা শাখার সভাপতি আব্দুল কাইয়ুম প্রমুখ বক্তব্য দেন।

 

 

সভা শেষে ২৮ অক্টোবর ২০০৬ সালে পল্টন ট্রাজেডিতে এবং ২০২৪ সালে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )