1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পার্বতীপুরে সরকারি প্রণোদনার সার ও পাট বীজ আটক | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

পার্বতীপুরে সরকারি প্রণোদনার সার ও পাট বীজ আটক

পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৭৬ জন দেখেছেন

দিনাজপুরের পার্বতীপুরে পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ থেকে বিনামূল্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সরকারী পাট প্রণোদনার ১২ বস্তা সার ও ৪৫ ব্যাগ পাট বীজ আটক করেছে এলাকাবাসী।

 

 

রবিবার দুপুর ১২টায় পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের গুদাম থেকে সার ও বীজ অনত্র নিয়ে যাওয়ার জন্য ভ্যান গাড়ীতে উঠালে এলাকার মানুষ তা আটকে দেয়।
এ ঘটনায় অভিযোগকরী মো: আকরাম হোসেন মাষ্টার বলেন, পার্বতীপুর উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তার কাছে ২৯ অক্টোবর লিখিত অভিযোগের পরও তা কোন প্রকার লিখিত অনুমতি ছাড়াই ওই পাট কর্মকর্তা নিয়ে যেতে আসলে, জনগন তা আটক করে দেয়। গত ৮ মাসেও ১২ বস্তা সার ও ৪৫ ব্যাগ বীজ আত্মসাৎ করার অসৎ উদ্দেশ্যে তা বিতরণ না করেনি। বিতরণ হয়েছে মর্মে কাগজ দেখিয়ে তা সংরক্ষণ করেন।

 

পরে এলাকাবাসী সার ও পাট বীজ আটক করে
পার্বতীপুর উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা অভিজিৎ চন্দ্র দাস বলেন, পলাশবাড়ী ইউনিয়নে গত মার্চ-এপ্রিল মাসে পাট উৎপাদন ত্বরান্বিত করার লক্ষে সরকার কর্তৃক প্রদত্ত ১২ বস্তা সার ও ৪৫ ব্যাগ বীজ আত্মসাৎ করার অসৎ উদ্দেশ্যে অত্র ইউনিয়নের চেয়ারম্যান রুহুল আমিন তা বিতরণ না করেই, বিতরণ হয়েছে মর্মে কাগজ দেখিয়ে তা সংরক্ষণ করেন। দুপুরে এলাকাবাসী সার ও পাট বীজ আটক করে বিষয়টি নিশ্চিত করেন।

 

এ ব্যাপারে পার্বতীপুর মডলে থানার (ওসি) মো: আব্দুস ছালাম বলেন, সরকারী প্রণোদনার সার ও পাট বীজ উদ্ধারের ঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ঘটনার সাথে জড়িত বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )