1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গোবিন্দগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে সমর্থন ও মূল্যায়ন শীর্ষক সেমিনার | দৈনিক সকালের বাণী
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে সমর্থন ও মূল্যায়ন শীর্ষক সেমিনার

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ২২০ জন দেখেছেন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে সমর্থন ও মূল্যায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২নভেম্বর) রাতে পৌরসভার ঝিলপাড়াস্থ বৈশাখী হোটেলে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের আয়োজক ও প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থেকে স্বাগত ও সমাপনী বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম।

 

সেমিনারের পরিচয় পর্বে নেতৃবৃন্দ স্ব-স্ব অবস্থান থেকে নিজের পরিচয় প্রকাশ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। জুলাই অভ্যুত্থানের সকল শহীদ কে স্মরণ করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

 

মূল আলোচনার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মামুন খান, প্রতিবাদী কবিতা আবৃত্তি করেন লেখক মানবতাকর্মী শরিফ শুভ, স্মৃতিচারণ করেন শ্রাবণ মাহমুদ, আন্দোলন পরবর্তী অভিজ্ঞতা তুলে ধরেন মামুন খান, অয়ন সুলতান, স্যোসাল মিডিয়ায় স্বৈরাচারের অভিজ্ঞতা তুলে ধরেন আর্কিক। উপস্থিত ছিলেন ফারহান, ইজাজ আহমেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )