1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গোবিন্দগঞ্জে পরিবহণ শ্রমিক ইউনিয়নের সদস্যের আর্থিক সহায়তা | দৈনিক সকালের বাণী
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে পরিবহণ শ্রমিক ইউনিয়নের সদস্যের আর্থিক সহায়তা

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৯২ জন দেখেছেন
পরিবহণ শ্রমিকদের আর্থিক সহায়তা প্রদান

গাইবান্ধা জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত সদস্যের পরিবারের মাঝে নগদ টাকা বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে সংগঠনের কার্যালয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা মৃত সদস্যদের পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন।

 

অর্থ বিতরণ উপলক্ষে সংগঠনের সভাপতি আবু নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুনুর রশিদ, পরিবহণ মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, পরিবহণ ব্যবসায়ি নাজমুল ইসলাম প্রধান টুকু, জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহিন মিয়া। অনুষ্ঠানে মৃত ৫০ জন সদস্যের পরিবারের মাঝে নগদ ৫ লক্ষ টাকা বিতরণ করা হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )