1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কুড়িগ্রামে পৃথকভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

কুড়িগ্রামে পৃথকভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুড়িগ্রাম অফিস
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২৩৬ জন দেখেছেন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুড়িগ্রামে পৃথক পৃথকভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি ঘিরে র‍্যালি ও সমাবেশ করেছে কুড়িগ্রাম জেলা ও উপজেলার বিএনপি’র বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ। দিবসটি উপলক্ষে সকাল থেকে বিভিন্ন উপজেলা থেকে আসা উৎসুক জনতা ও উপজেলা – জেলা বিএনপিসহ অনান্য অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মী র‍্যালিতে অংশগ্রহণ করে।

 

এ সময় বিভিন্ন গ্রুপের নেতা-কর্মীদের উপস্থিতিতে মিছিল ও সমাবেশে জনসমুদ্র পরিণত হয় কুড়িগ্রাম পৌর শহর। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিনব্যাপী নানা আয়োজনে পৃথকভাবে এই জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেন নেতাকর্মীরা। পৃথকভাবে সমাবেশের মধ্যে দুপুরে জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফার নেতৃত্বে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে কুড়িগ্রাম কলেজ মোড়ে সমাবেশে মিলিত হয়। এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন-সদ্য বিলুপ্ত কুড়িগ্রাম জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা।

 

বক্তব্যে বলেন-নেতৃত্বের বিকাশ সাধন করতে হবে। যার যেমন যোগ্যতা আছে তাকে সেখানেই নেতৃত্ব দিতে হবে। কিন্তু একটি মহল নেতৃত্ব হওয়ার সুযোগ থেকে অনেককে বঞ্চিত করেছে। আমরা তাদেরকে আর সেই সুযোগ দিব না। তিনি আরও বলেন- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। দেশের সকল অভাবনীয় উন্নয়নের রূপকার ছিলেন তিনি। তার উন্নয়নের কথা বলে শেষ করার মতো নয়। আর আওয়ামীলীগ স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ হয়ে বার বার দেশ ধ্বংস করেছে। জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি আবারো দেশ পুনর্গঠনে কাজ করবে-ইনশাল্লাহ। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

 

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন-জেলা বিএনপির সাবেক সদস্য মো. আজিজুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবু হানিফ বিপ্লব প্রমুখ। অপরদিকে সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি তাসভীরুল ইসলাম সমর্থিত গ্রুপের আরও একটি র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের দাদামোড় থেকে একটি র‍্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে কলেজ মোড় নতুন পোস্ট অফিসের সামনে উক্ত সমাবেশ করেন তারা। সমাবেশে অতিথির বক্তব্য দেন সদ্য বিলুপ্ত কমিটির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা যুবদল সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল সহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

 

এদিকে সদর উপজেলার হোলোখানা ইউনিয়নে আরও একটি র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। হলোখানা ইউনিয়ন হাই স্কুল মাঠ থেকে র‍্যালি শুরু হয়ে বাজার প্রদক্ষিণ শেষে আবারও হাই স্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মো. উমর ফারুক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহাবুবার রহমান প্রমূখ। এ সমাবেশে সাবেক এমপি উমর ফারুক বলেন, শহীদ জিয়া শুধু স্বাধীনতার ঘোষক-এ ছিলেন না, তিনি ছিলেন রাখাল রাজা, গরীব দুখি মানুষের ত্রাণকর্তা। পলাতক শেখ হাসিনা ছিলেন দুর্নীতি আর সন্ত্রাসের ত্রাণকর্তা – জননী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )