1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নবাবগঞ্জে হেয়াতপুর ব্লাড ডোনেশন গ্রুপের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

নবাবগঞ্জে হেয়াতপুর ব্লাড ডোনেশন গ্রুপের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৮৬ জন দেখেছেন
হেয়াতপুর ব্লাড ডোনেশন গ্রুপের বর্ষপূর্তি

দিনাজপুরের নবাবগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন “হেয়াতপুর ব্লাড ডোনেশন গ্রুপের ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে হেয়াতপুর ব্লাড ডোনেশন গ্রুপের আয়োজনে ঐ সংগঠনের উপদেষ্ঠা ওয়ালিউল হৃদয়ের সভাপতিত্বে আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠান হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান, বিশেষ অতিথি হিসেবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আঃ ওয়াদুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্রপ্রকাশ চক্রবর্তী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাত আল মামুন প্রমুখ বক্তব্য দেন। পরে সংগঠনের স্বেচ্ছাসেবীদের সংবর্ধনা প্রদান করা করা হয়। অনুষ্ঠানে হেয়াতপুর ব্লাড ডোনেশন সহ বিভিন্ন রক্তদান স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানটি ব্লাড ডোনেশন সদস্যদের মিলন মেলায় পরিনত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )