


চোখের সকল প্রকার চিকিৎসা সহ ছানীপড়া রোগীদের বাছাই করে বিনামুল্যে অপরাশেন করার লক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জে দিন ব্যাপি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ডাচ্ বাংলা ব্যাংকের “দৃষ্টি” প্রকল্পের আওতায় স্বেচ্ছাসেবী সংগঠন মানবতায় রক্তদান ব্লাড ব্যাংকের সহযোগিতায় ও দিনাজপুর গাক চক্ষু হাসপাতালের আয়োজনে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান এ ক্যাম্পের উদ্বোধন করেন।
এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আঃ ওয়াদুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্রপ্রকাশ চক্রবর্তী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফয়েজ ইমতিয়াজ, প্রধান শিক্ষক দিলীপ কুমার সাহা, প্রেসক্লাবের সভাপতি সুলতান মাহমুদ, মানবতায় রক্তদান ব্লাড ব্যাংকের মহাপরিচালক সেলিম রেজা, পরিচালক আরিফুল ইসলাম, গাক চক্ষু হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাগন প্রমুখ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান- ক্যাম্পে উপজেলার প্রায় ৭শ রোগী চিকিৎসা নিতে আসেন।