1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুরে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

রংপুরে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২৭৫ জন দেখেছেন
আইনজীবীর মরদেহ উদ্ধার
রংপুরে বাসা থেকে মোস্তাকিম ইসলাম (৩৭) নামে এক আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের মুলাটোল ব্যাংক কলোনী এলাকার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আইনজীবী মোস্তাকিম ইসলাম স্থানীয় খাদেমুল ইসলামের ছেলে। তিনি স্ত্রী রিমু বেগমকে সঙ্গে নিয়ে ওই বাসায় থাকতেন। সেখানে একই ইউনিটে তার বাবাসহ অন্য ভাইয়েরা আলাদাভাবে থাকতেন।

গতকাল দুপুরে মুঠোফোনে এসব তথ্য জানিয়েছেন রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান।

ওসি আরও জানান, শনিবার দিবাগত রাত একটার পর খবর পেয়ে আমরা ওই বাসার দ্বিতীয় তলায় গিয়ে দেখি অ্যাডভোকেট মোস্তাকিমের মরদেহ মেঝেতে পড়ে ছিল। সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওসি মো. আতাউর রহমান জানান, মরদেহ উদ্ধারের সময় মোস্তাকিমের গলায় ফাঁস দেয়ার ক্ষতচিন্হ দেখা যায়। তবে এটা হত্যা নাকি আত্মহত্যা, তা পুলিশ খতিয়ে দেখছেন। মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে এটি আসলে আত্মহত্যা কিনা। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )