1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
শেখ হাসিনার নাম মুছে ফেলা হবে; মিঠাপুকুরে বিএনপি-র স্মরণকালের সেরা সমাবেশে বক্তারা- | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

শেখ হাসিনার নাম মুছে ফেলা হবে; মিঠাপুকুরে বিএনপি-র স্মরণকালের সেরা সমাবেশে বক্তারা-

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৩৬৪ জন দেখেছেন
রংপুর থেকে শেখ হাসিনার নাম মুছে ফেলা হবে বলে হুশিয়ার দিয়েছেন বিএনপি নেতারা। ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভার বক্তব্যে এই মন্তব্য করেন বিএনপি নেতারা।
সভায় হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে জনস্রোতে পরিনত হয় মিঠাপুকুর। দীর্ঘদিন পর উপজেলা ১৭টি ইউনিয়নের নেতাকর্মীদের সরব উপস্থিতি স্মরণ কালের সেরা আলোচনা সভা ও র‍্যালী হয়েছে বলে মনে করছেন বিএনপি নেতারা।
রবিবার (১০ নভেম্বর) দুপুরে মিঠাপুকুর উপজেলা বিএনপি আয়োজনে উপজেলা পরিষদ চত্বরের বেগম রোকেয়া অডিটোরিয়ামের সামনে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এদিন একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে রংপুর-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভায় অংশ নেন বিএনপি নেতাকর্মীরা। সভায় আওয়ামী লীগের নেতাকর্মীদের কঠিন হুশিয়ারী দেন বক্তারা।
আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা বিএনপি’র সদস্য সচিব আনিসুর রহমান লাকু।
সভায় মিঠাপুকুর উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রব্বানী, সদস্য সচিব মোতাহারুল ইসলাম নিক্সন পাইকাড়, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লড ও হযরত আলী সহ মিঠাপুকুর উপজেলা বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী ও মিঠাপুকুর উপজেলা বিএনপির সকল ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
বক্তারা বলেন, মিঠাপুকুর তথা রংপুরের মাটি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম চিরতরে মুছে ফেলা হবে। দীর্ঘদিন ধরে শত অন্যায় জুলুম সহ্য করেছে বিএনপির হাজার হাজার নেতাকর্মী।
তারপরও মিঠাপুকুরে বিএনপির নেতাকর্মীরা রাজপথে ছিল। সরকার পতন আন্দোলনে রংপুরে শুধুমাত্র বিএনপির নেতাকর্মীরাই মাঠে ছিলো, আর কোন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপস্থিতি ছিলনা। দেশরত্ন তারেক জিয়া বীরের বেশে দেশে ফিরবে। আমরা মিঠাপুকুর তথা রংপুরের সকল সংসদীয় আসনে এবার বিজয় লাভ করবো।
শেষে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে সভা শেষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )