1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পাটগ্রামে রেললাইনে বসে দিনমজুরীর টাকা ভাগ করা সময় ট্রেনের ধাক্কায় ৪ জন শ্রমিক নিহত | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

পাটগ্রামে রেললাইনে বসে দিনমজুরীর টাকা ভাগ করা সময় ট্রেনের ধাক্কায় ৪ জন শ্রমিক নিহত

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৭৫ জন দেখেছেন
নিহত
নিহত

লালমনিরহাটের পাটগ্রামে রেললাইনে বসে দিনমজুরীর টাকা ভাগ করে নেওয়ার সময় ট্রেনের ধাক্কায় চারজন ধান কাটার শ্রমিক নিহত হয়েছেন। 

সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পাটগ্রাম-লালমনিরহাট রেললাইনের জোংড়া ইউনিয়নের আলাউদ্দিন নগর এলাকায় ট্রেনের ধাক্কায় মর্মান্তিক এ নিহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইসলামপুর এলাকার আজিজার রহমান (৬০), মকবুল হোসেন (৬২), মোবারক হোসেন (৬৫) ও একই ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ইসলামনগর এলাকার আব্দুল ওয়াহাব মিয়া (৪৫)।
পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার নুর আলম ট্রেনের ধাক্কায় চারজন নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তাঁদের সবার বাড়ি জোংড়া ইউনিয়নের ইসলামপুর ও ইসলামনগর পাশাপাশি এলাকায়।’
পাটগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষ, থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যার কিছু সময় আগে জোংড়া ইউনিয়নের আলাউদ্দিন নগর এলাকার রেললাইনে বসে পাশাপাশি এলাকার প্রতিবেশী চারজন ধান কাটা দিনমজুর (শ্রমিক) কাজ শেষে পাওয়া পারিশ্রমিক ভাগ করে নিতেছিলেন।
এ সময় পাশাপাশি একটি ধান মাড়াই করা মেশিন চলছিল। টাকা ভাগাভাগি অবস্থায় ও মেশিনের শব্দে পাটগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ৭১৪ নম্বর ডাউন ট্রেনের শব্দ বুঝতে পারেনি। এতে বগুড়া শান্তাহারগামী চলন্ত ওই ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় বসে থাকা চারজনই শ্রমিকই ছিটকে পড়ে। এতে মারাত্মক আহত হন ও ঘটনাস্থলে তাঁরা মারা যান।
পাটগ্রাম থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) বিভূতি ভূষণ রায় ব্রতী বলেন, চারজন ধান কাটা শ্রমিক ও দিনমজুর। পাটগ্রাম থানা ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বিষয়টি লালমনিরহাট রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। এ ব্যাপারে লালমনিরহাট রেলওয়ে থানা দায়িত্বরত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মোমেন বলেন, ‘পাটগ্রামে ট্রেনের ধাক্কায় চারজন নিহতের বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে যাচ্ছি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )