1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে গণপ্রকৌশল দিবস পালিত | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

নীলফামারীতে গণপ্রকৌশল দিবস পালিত

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৬৯ জন দেখেছেন
গণপ্রকৌশল দিবস পালিত

গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নীলফামারীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ নীলফামারী জেলা শাখার আয়োজনে এই কর্মসুচি অনুষ্ঠিত হয়। সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে বনার্ঢ্য এক র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

এরআগে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান প্রধান অতিথি থেকে কর্মসুচির উদ্বোধন করেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নীলফামারীর নির্বাহী প্রকৌশলী হাজেরুল ইসলাম, আইডিইবি জেলা শাখার সভাপতি আব্দুল মান্নান বসুনিয়া ও সাধারণ সম্পাদক হায়দার আলী, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি(ভারপ্রাপ্ত) আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক নুর আলম এ সময় উপস্থিত ছিলেন। পরে নীলফামারী টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন আইডিইবি’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুস সাত্তার শাহ ও টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ সিদ্দিক সফিকুল ইসলাম।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )