


লালমনিরহাটে দৈনিক সকালের বানী পত্রিকা ২য় বর্ষে পদার্পন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) আদিতমারী উপজেলার প্রেসক্লাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দৈনিক সকালের বানী পত্রিকায় লালমনিরহাট সদর উপজেলা প্রতিনিধি মহসীন ইসলাম শাওনের সঞ্চালনায় অফিস প্রধান মাহফুজ বকুলের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি, ফরহাদ আলম সুমন ও মহিষখোচা ইউনিয়ন যুবদলের সভাপতি অহেদুজ্জামান আবির, যুগ্ন সাধারণ সম্পাদক আহসান হাবিব হাসান।
আলোচনা সভায় অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন সুমন বলেন, বিগত ০১ বছর আগে বহুল প্রচারিত দৈনিক সকালের বাণী পত্রিকাটি সুনামের সাথে প্রকাশ করে উত্তরঅঞ্চলে সুনাম কুড়িয়েছেন। পত্রিকাটি তার নিজস্ব ভাব ভাষায় খেটে খাওয়া মেহনতি মানুষদের সুখ দুঃখের কথা এবং অনিয়ম দূর্নীতির কথা তুলে ধরেন। পত্রিকাটি কোন দলের পক্ষে ছিলেন না, ছিলেন নিরপেক্ষ ভাবে।
তিনি আরো বলেন, নিরপেক্ষভাবে পত্রিকাটি তার চলার গতি এগিয়ে নিয়ে যাচ্ছেন। দৈনিক সকালের বানী পত্রিকাটি ২০২৩ সালে প্রকাশনা শুরু করে ২০২৪ সালে ২য় বর্ষে পদার্পন করে। দৈনিক সকালের বাণী তার নিজ গতিতে গ্রাম বাংলার মানুষের কাছে পরিচিতি হয়েছেন। আগামীতে দৈনিক সকালের বাণী পত্রিকাটি আরো অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই কামনা করছি।
ওই সময় আরো উপস্থিত ছিলেন, ইত্তেফাকের জেলা প্রতিনিধি সুলতান মাহমুদ, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি সুফিয়ান আল হাসান, খোলা কাগজের প্রতিনিধি আব্দুল রাজ্জাক প্রমুখ।