রংপুরের কাউনিয়া উপজেলায় মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মোস্তাকিন ইসলাম (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মোস্তাকিন ইসলাম নীলফামারী জেলার ডিমলা উপজেলার সাতকানিয়া কলোনি গ্রামের সাইফুল ইসলামের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে মায়ের
রংপুরের কাউনিয়া উপজেলায় সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি গ্রহণ এবং দুর্যোগ-পরবর্তী উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। রবিবার উপজেলা পরিষদ সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা।
রংপুরের কাউনিয়া উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. নুরু মিয়ার বিরুদ্ধে ঘুস নেওয়ার অভিযোগ উঠেছে। গুনে গুনে প্রকাশ্য ঘুষের নগদ অর্থ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে এলাকাজুড়ে আলোচনা-সমালোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়,
সংরক্ষিত মহিলা আসন-১ এর সংসদ সদস্য জীবা আমিনা খাতুন রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তা নদীর ভাঙনকবলিত এলাকা ও চর হয়বৎ খাঁ ইপিজেড এলাকা পরিদর্শন করেছেন। শুক্রবার সকালে তিনি উপজেলার বালাপাড়া ইউনিয়নের তিস্তা নদীবেষ্টিত পাঞ্জরভাঙ্গা এলাকায় চলমান নদীভাঙনের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন।
সামান্য বৃষ্টি হলেই হাঁটুপানি জমে যায় রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের মাঠে। এতে প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের। বিদ্যালয়ের মাঠে জমে থাকা কাদাপানি মাড়িয়ে শ্রেণিকক্ষে যেতে গিয়ে অনেক শিক্ষার্থী পিছলে পড়ে বই-খাতা ও
দীর্ঘ প্রতীক্ষার পর সংস্কার ও কার্পেটিং করা হয়েছিল কাউনিয়া উপজেলার জনগুরুত্বপূর্ণ কাউনিয়া মোড়-টেপামধুপুর হাট সড়ক। কিন্তু কাজ শেষ হওয়ার ছয় মাস না যেতেই সড়কের বিভিন্ন স্থানে ভাঙন শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কের একাধিক স্থানে পাশ ধসে পড়ায় যানবাহন চলাচলে ঝুঁকি
রংপুরের কাউনিয়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় যুবসমাজের ভূমিকা নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা পরিষদের হলরুমে ‘জলবায়ু পরিবর্তন প্রেক্ষাপটে যুবসমাজের করণীয়: চ্যালেঞ্জ, সম্ভাবনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তাপাড়ের মানুষের জীবন যেন বছরের পর বছর নদীভাঙন, বন্যা, জলাবদ্ধতা ও শুষ্ক মৌসুমের পানিসংকটের সঙ্গে এক নিরন্তর সংগ্রামের নাম। প্রতিবছর বর্ষা এলেই তিস্তার ভাঙনে বসতভিটা, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রামীণ সড়ক নদীগর্ভে বিলীন হয়। আবার শুষ্ক
কাউনিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি, সাংবাদিক ও শিক্ষাবিদ মো. সারওয়ার আলম মুকুল কৃষিভিত্তিক সাংবাদিকতায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা অর্জন করেছেন। রংপুর থেকে প্রকাশিত দৈনিক দাবানল পত্রিকার ৫৫ বছর পূর্তি ও ৫৬ বছরে পদার্পণ উপলক্ষ্যে গতকাল শনিবার সন্ধ্যায় রংপুর চেম্বার অব কমার্স
তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে কাউনিয়ায় সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় কাউনিয়ার তিস্তা রেলসেতু এলাকায় তিস্তা পাড়ের মানুষের মৌলিক অধিকার বাঁচাও যুব পরিষদ, কাউনিয়ার উদ্যোগে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে কাউনিয়ার তিস্তা নদী পাড়ের