1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়ায় শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

কাউনিয়ায় শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 
  • আপলোডের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৬ জন দেখেছেন

রংপুরের কাউনিয়ায় ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে প্রধান শিক্ষক ও তার সহধর্মিনী একই বিদ্যালয়ের সরকারি প্রধান শিক্ষিকার পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষক-শিক্ষার্থীরা ও অভিভাবক বৃন্দ।

বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় অভিভাবকরাও অংশ নেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে বিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে। মানববন্ধনে বক্তারা বলেন, গত মঙ্গলবার সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলাম তার বাবা অসুস্থতা জনিত কারণে ১৫মিনিট দেরিতে স্কুলে আসার অভিযোগে প্রধান শিক্ষকের নেতৃত্বে তার সহধর্মিনী ও একই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা শরিফা বেগম রানি লাঞ্ছিত করেন।

দ্রুত তদন্তসাপেক্ষে ঘটনার সুষ্ঠু বিচার ও প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করেন তারা। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পরে শিক্ষক ও ছাত্রছাত্রীদের তোপের মুখে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও তার সহধর্মিণীর সহকারী প্রধান শিক্ষিকা বিদ্যালয় ত্যাগ করেন। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক জানান, প্রতিষ্ঠানের সভাপতি সাহেবের সাথে কথা হয়েছে তিনি এখন ঢাকায় আছেন, যেহেতু প্রধান শিক্ষক অসুস্থ সভাপতি তাকে বিদ্যালয়ে যেতে মানা করেছেন, আর ঢাকা থেকে এসে বিষয়টি সমাধান হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )